না.গঞ্জে বর্ষা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আলী সাহার্দী এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ সুমাইয়া আক্তার বর্ষা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে এতে অংশ নেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, লিগ্যাল এইড সম্পাদক শাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি কৃষ্ণ কাজলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন নিহত বর্ষার মা শিউলী বেগম, বাবা মনজুর ভূঁইয়া, ছোট বোন সাবরিনা সুলতানা মিম, বর্ষার সাড়ে চার বছরের মেয়ে জান্নাতুল ফেরদৌস নিজহারসহ শতাধিক এলাকাবাসী।

মানববন্ধনে বর্ষার মা শিউলি বেগম বলেন, পুলিশের লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ প্রাথমিকভাবে হত্যাকা- হিসেবে উল্লেখ করা হলেও আসামিপক্ষ এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা চেষ্টা চালিয়ে আসছে।

গত ১৯ আগস্ট রাতে বন্দর উপজেলার আলী সাহার্দী এলাকায় যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয় বর্ষাকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত