এনসিসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৫ এএম

এনসিসি ব্যাংকের পর্ষদ সভায় মো. নূরুন নেওয়াজ সেলিম ব্যাংকের চেয়ারম্যান ও সোহেলা হোসেন ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এফবিসিসিআইর পরিচালক মো. নূরুন নেওয়াজ সেলিম চট্টগ্রাম চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইলেক্ট্রোমার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান তিনি। ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন মীর আকতার হোসেনের চেয়ারম্যান এবং মীর গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত