ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি পরিত্যক্ত হয়েছে।
রবিবার ধর্মশালায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। কিন্তু সারাদিনই কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টি হয়। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। টসও হয়নি খেলার। মোহালিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের রেকর্ড খুব বাজে। ছয়ের মধ্যে ছয় সিরিজই হেরেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত শেষবার ২০১৫ সালে তিন ম্যাচের সিরিজ হেরেছে ০-২ ব্যবধানে। একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
পরিসংখ্যানের সঙ্গে র্যাঙ্কিংয়ে ওএগিয়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা তিন নম্বরে, ভারত চারে।
