মেষ : ব্যবসা উপলক্ষে ভ্রমণ হতে পারে। স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে। আয় থেকে ব্যয় বেশি।
বৃষ : বৈদেশিক ব্যবসায় আয় বাড়তে পারে। স্ত্রীর কর্মে পদোন্নতি যোগ আছে। মায়ের শরীর ভালো যাবে না।
মিথুন : মানুষিক অশান্তির জন্য কাজে মন বসবে না। ব্যবসায় নতুন পথের সন্ধান পাবেন। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
কর্কট : বৈদেশিক বাণিজ্য লাভজনক হবে। পুঁজি বিনিয়োগ হবে না। তবুও আয় বাড়বে।
সিংহ : নতুন আয়ের সুযোগ আসবে। স্ত্রীর ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
কন্যা : ডায়াবেটিস ও স্নায়ুরোগে ভুগতে পারেন। যৌন ব্যাধি ও অলসতা দেখা দেবে। ব্যয় বাড়বে। স্ত্রীর স্বাস্থ্যহানি হবে।
তুলা : যুক্তিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসায় হঠাৎ প্রপ্তি যোগ আছে। স্ত্রীর ভ্রমণে ব্যয় বাড়বে।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। সন্তানের বিদেশে শিক্ষার সব কাগজপত্রের স্বীকৃতি পাওয়া যাবে। প্রতারিত হওয়া থেকে সতর্ক থাকুন।
ধনু : ব্যবসায় বন্ধুর সহযোগিতা পাবেন। ব্যবসায় গতি আসবে। মা ও নিজের স্বাস্থ্য ভালো যাবে না।
মকর : আত্মীয়র সাহায্যে ব্যবসা বড় করা যাবে। কিন্তু নতুন করে নিজের পুঁজি বিনিয়োগ করা উচিত হবে না। ভ্রমণ শুভ।
কুম্ভ : অংশীদারি ব্যবসায় অংশীদারদের সঙ্গে ঝগড়া বাধতে পারে। স্ত্রীর সাহায্যে সমস্যার সমাধান করতে পারবেন। সংসারে শান্তি থাকবে।
মীন : শ্লেষ্মাজনিত রোগে ভুগতে পারেন। বিদেশ গমনের সুযোগ পাবেন। ব্যবসা লাভজনক হবে।
