ফাতি কোন দেশের?

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৩ পিএম

আনসু ফাতি বার্সেলোনা দলে এরই মধ্যে ভালোভাবে নিজের জায়গা করে নিয়েছেন। কিন্তু একমাস তাকে নাও পেতে পারে বার্সেলোনা। কারণটা অবশ্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। অক্টোবর মাসের ২৬ তারিখ থেকে ব্রাজিলে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ফাতি যদি সেই দলে ডাক পান তবে বার্সা তাকে পাবে না। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে ফাতি কোন দলের হয়ে খেলবেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ফাতি চাইলে তিনটি দেশের যে কোনো একটির হয়ে অংশ নিতে পারবেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। দেশগুলো হলো স্পেন, গিনি-বিসাও ও পর্তুগাল। ফাতির জন্ম গিনি-বিসাওতে। পরে ফাতির বাবা অভিবাসী হিসেবে চলে যান পর্তুগাল। আর তার বেড়ে ওঠা স্পেনে। তবে ফাতি নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি স্পেনের হয়ে খেলবেন। কিছুদিনের মধ্যে স্প্যানিশ পাসপোর্টও তৈরি হয়ে যাচ্ছে ১৬ বছরের ফাতির। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত