রানার অটোমোবাইলস ১৫% লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:২০ এএম

রানার অটোমোবাইলস গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এই লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত হিসাব বছরে রানার অটোমোবাইলস শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ৭ পয়সা এবং ৩০ জুন, ২০১৯ শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৪৯ পয়সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত