আখাউড়া পৌর শহরের দুর্গাপুর আন নুর ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার এক ছাত্রীর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। ওই পরিচালকের নাম শওকত হোসেন রিপন (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রীদের যৌন হয়রানির ঘটনাটি জানাজানি হলে গতকাল সকাল থেকে মাদ্রাসায় আর মেয়েদের রাখছেন না অভিভাবকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পরিচালক শওকত হোসেন রিপন পালিয়ে যায়। প্রায় ২০০ ছাত্রী অধ্যয়ন করে ওই মাদ্রাসায়। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিচালক শওকত হোসেন রিপন একাধিক ছাত্রীকে যৌন নির্যাতন করে আসছে। বিষয়টি মাদ্রাসার মালিক আছমা বেগমকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, আন নুর ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক শওকত হোসেন রিপন একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানি হলে রিপন পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পিরোজপুরে গৃহকর্মীকে দল বেঁধে ধর্ষণ : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহকর্মীকে (১৯) দল বেধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রবিবার রাতে ৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিরা হলো দাউদখালী গ্রামের সুমন খান (২২), ইমরান হাওলাদার (২০) ও রাজু হাওলাদার।
মামলা সূত্রে জানা যায়, দাউদখালী গ্রামের আজাদুর রহমানের বাড়িতে কাজ করে আসছিলেন ওই গৃহকর্মী। গত শুক্রবার সন্ধ্যায় গৃহকর্তার বাড়িতে কাজ করতে যাচ্ছিল ওই গৃহকর্মী। পথে সংঘবদ্ধ বখাটেরা স্থানীয় সাতঘর সরকারি ক্লিনিকের ছাদে নিয়ে য়ায়। সেখানে ইমরান, সুমন, রাজুসহ অজ্ঞাত আর দুজন ধর্ষণ করে। পরে মাছ শিকারি আবদুর রহমান ক্লিনিকের ছাদ থেকে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
