মতবিনিময়ে আতিকুল

ফুটপাত নিয়ে বাণিজ্য করতে দেওয়া হবে না

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা আগামী ২২ সেপ্টেম্বর থেকে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘ডিএনসিসির ফুটপাতে কোনো দোকান থাকবে না। নির্মাণ সামগ্রীও রাখা যাবে না। ফুটপাত নিয়ে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না।’

গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানের ডিএনসিসির নগর ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপি ও ডিএনসিসি যৌথভাবে অভিযানে নামবে। ফুটপাত পথচারীদের, তাদের জন্যই রাখা হবে। দুঃখের বিষয়, আমরা উচ্ছেদ করলে কিছুদিন পর আবারও দখল হয়ে যায়। এজন্য কাউন্সিলররা পুলিশকে আর পুলিশ কাউন্সিলরের দোষ দেন। এটা কাম্য নয়।’

আতিকুল আরও বলেন, ‘দয়া করে কেউ ব্লেম গেম করবেন না। ফুটপাতে অনেকে রাজনৈতিক অফিস বানিয়েছেন; দোকান, অফিস, হোটেল নির্মাণ করেছেন। আশা করি এগুলো আপনারা নিজেরাই সরিয়ে ফেলবেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত