মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭-এর বালক-বালিকা জেলা পর্যায়ের ফাইনাল গতকাল অনুষ্ঠিত হয়েছে। বালক গ্রুপে মাগুরা পৌরসভা দল ৩-১ গোলে মহম্মদপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের ফাইনালে শ্রীপুর উপজেলা শালিখা উপজেলাকে ৮-০ গোলে হারায়। এছাড়া পঞ্চগড়ের বোদা উপজেলা দল ৪-০ গোলে হারিয়েছে দেবীগঞ্জকে। চট্টগ্রামেও উদ্বোধনী দিনে বালকদের খেলায় কর্ণফুলী উপজেলা দল ৫-০ গোলে আনোয়ারা উপজেলা দলকে হারিয়েছে।
×
