মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালানোর অপরাধে এক যুগলকে পাকড়াও করে পুলিশ। ওই যুগলকে গাড়িতে তুলে অন্য কাজে গাড়ির বাইরে অপেক্ষা করছিলেন পুলিশ সদস্যরা। সে সময় গাড়ির ভেতরেই যৌনতায় লিপ্ত হয় ওই যুগল।
জি নিউজ জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসাউ কান্ট্রিতে এ ঘটনায় ঘটেছে।
পুলিশ জানায়, গভীর রাতে ৩১ বছরের অ্যারন থমাস ও ৩৫ বছরের মেগান মনদারনোকে আটক করেন তারা। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাদের আটক করা হয়। ওই যুগলের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, হাঁটার ক্ষমতা ছিল না ওদের। তাই তাদের গাড়িতে তোলা হয়।
এক পুলিশ কর্মকর্তা বলেন, “ওদের গাড়িতে তোলার পর, আমরা অন্য কাজে বাইরে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর একটা অদ্ভুত আওয়াজ পেয়ে পেছনের দরজা খুলে দেখি, গাড়ির ভেতরেই অবাধ যৌনতায় মজেছে থমাস ও মনদারনো।”
এমন পরিস্থিতিতে গাড়িতে থেকে বের হয়ে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন থমাস। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ জানায়, এর আগেও আইন ভাঙার অপরাধে পুলিশের হাতে আটক হয়েছিলেন এই যুগল।
