স্মার্টফোনই জানাবে প্রেগনেন্সির খবর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৯ এএম

প্রেগনেন্সি টেস্ট কিট কেনার ঝামেলা থেকেও মুক্তি দেবে স্মার্টফোন। প্রযুক্তির এই যুগে এবার স্মার্টফোনই জানিয়ে দেবে কেউ প্রেগন্যান্ট কি না। জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির হ্যানোভার সেন্টার ফর টেকনোলজির গবেষকরা স্মার্টফোনের জন্য তৈরি করেছেন এমনই এক ফাইবার অপটিক সেন্সর। যার সাহায্যে খুব সহজেই ডায়াবেটিস, প্রেগনেন্সিসহ একাধিক বায়োমলিকিউলার টেস্ট করা যাবে। স্মার্টফোনের এই সেন্সর বডি ফ্লুইড, রক্ত, ইউরিন, লালা, ঘাম ও নিঃশ্বাসও পরীক্ষা করতে পারবে। এমনকি, এই সেন্সরের সঙ্গে জিপিএস সিগনাল যুক্ত করলে তা জানিয়ে দেবে আপনার পার্শ্ববর্তী ওষুধের দোকান, হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের হদিসও। সারফেস প্লাসমন রিজোনেন্সের সাহায্যে কাজ করে এই সেন্সর। যা কিনা প্রযুক্তির জমানায় বেশ আধুনিক বলেই দাবি করছেন গবেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত