শেষ ওভারে ভারতকে হারাল অনূর্ধ্ব-২৩ দল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৮ পিএম

ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। শেষ ওভারে আবু হায়দার রনির নৈপুণ্যে স্বাগতিকদের হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে তারা।

লক্ষ্ণৌতে শনিবার বৃষ্টিবিঘ্নিত উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতীয় যুবাদের ৫ রানে হারায় বাংলাদেশের তরুণরা।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস বৃষ্টি বাধায় থামে ৩৪.৩ ওভারে। পরে ৩৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রানে শেষ হয় ইনিংস। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ২১৮। সাত উইকেট হারিয়ে দলটি করতে পারে ২১২ রান।

বাংলাদেশের হয়ে ৯২ বলে ৬৪ রান করেছেন অধিনায়ক সাইফ হাসান। ৭২ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন ফারদিন হাসান অনি।

রান তাড়ায় ওপেনিং জুটিতেই ৭৭ রান তুলেছিলেন ভুপেন্দ্র জয়সওয়াল ও মাধভ কৌশিক। দুজনই করেছেন ৩৪ রান করে। তৃতীয় উইকেটে অধিনায়ক প্রিয়ম গার্গ ও বিআর শরথের ৭৯ রানের জুটি অনেকখানি এগিয়ে দিয়েছিল ভারতকে। তবে তাদেরকে ভয়ের কারণ হয়ে উঠতে দেননি বাংলাদেশের সুমন খান।

শেষ দিকে দুটি উইকেট নেন বাঁহাতি পেসার আবু হায়দার। রান-বলের টানাপোড়েন আর মেটাতে পারেনি ভারত।

সিরিজের তৃতীয় ম্যাচ সোমবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত