মোদি ও ইমরানের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন। পরদিন মঙ্গলবার বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এশিয়ার এই দুই নেতার সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছে বিবিসি।

এর আগেও কাশ্মীর ইস্যুতে ইমরান-মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। কাশ্মীর নিয়ে দুবার দ্বিপক্ষীয় আলোচনার আহ্বান জানিয়ে তাতে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।

হোয়াইট হাউজের এক মুখপাত্র ট্রাম্পের এই দুই বৈঠকের খবর নিশ্চিত করেছেন। মুখপাত্র বলেছেন, সোমবার ট্রাম্প সৌজন্য সাক্ষাৎ সারবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। মঙ্গলবার নিউ ইয়র্কের হাউজটাউনে ভারতীয়দের আয়োজিত এক অনুষ্ঠানে মোদির সঙ্গে সাক্ষাৎ হবে তার।

ট্রাম্পের ওই মুখপাত্র গত শুক্রবার জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনেও ভারত-পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকও করেন ট্রাম্প। এনডিটিভি বলছে, মঙ্গলবার নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে ৫০ হাজার ভারতীয় অভিবাসী অংশ নেবেন।

ট্রাম্পের কর্মসূচি প্রসঙ্গে মুখপাত্র আরও জানিয়েছেন, ট্রাম্প ‘হাউডি মোদি : শেয়ার্ড ড্রিমস ব্রাইট ফিউচারস’ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একই দিন ওহাইও যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত