ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ এলাকায় অভয়াশ্রমে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার দায়ে আটজনকে সাত দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর মাছ শিকারে সহায়তা করায় দুজনকে জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন রতন শাহ (২৭), সামসুল হক (৪৭) তরিকুল ইসলাম (২৭), সোহাগ (৩২), বাবুল হোসেন (১৮), মোবারক আলী (৮০), সুবল রায় (৩৫), শফিকুল ইসলাম (৫৫)। এ ছাড়া তরিকুল ইসলাম (২১) ও ওমর আলীকে (৬৭) এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
