আওয়ামী লীগের নেতা ও জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শফিকুল ইসলাম শফিকে কুপিয়ে জখমের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার আইনজীবীরা। গতকাল রবিবার বেলা ১১টায় আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, জ্যেষ্ঠ আইনজীবী সেলিম উদ্দীন খাঁন, আবদুস সালাম, মসলেম উদ্দীন ও শাহাজান মুকুল। প্রতিবাদ সমাবেশ শেষে শফিকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে রবিবার ও আজ সোমবার আইনজীবীরা সব আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে তারা এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
