বাংলাদেশের বিপক্ষেও নেই ধোনি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ এএম

স্বেচ্ছায় বিরতিটা আরও বাড়ালেন মহেন্দ্র সিং ধোনি। নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন। কবে জাতীয় দলের জন্য নিজেকে ফেরাবেন তার কিছুই বলেননি। আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে থাকছেন না ধোনি।


জুলাইতে বিশ্বকাপ থেকে ভারত ছিটকে পড়ার পর স্বেচ্ছায় বিরতিতে যান ধোনি। সেই থেকে মাঠের বাইরে ভারতের সাবেক অধিনায়ক। খেলেননি উইন্ডিজ সফর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলেও নেই তার নাম। ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি দুই মাসের বিরতি শেষে দলে ফিরবেন কিন্তু ধোনি নিজেই সিদ্ধান্ত নিলেন আরও কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার। নিজ মুখে ফেরার ব্যাপারে কিছুই যখন বলছেন না তখন অবসরের গুঞ্জনও বাড়ছে।

ধারণা করা হচ্ছে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পারেন। ওই সিরিজও না ফিরলে আগামী বছর শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধোনির ফেরার সম্ভাবনা দেখছেন অনেকেই। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত