বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বন্ড ইস্যুর সাবস্ক্রিপশন গতকাল শুরু হয়েছে। সাবস্ক্রিপশন চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এই তথ্য পাওয়া গেছে। বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৬০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে আশুগঞ্জ পাওয়ার। এর মধ্যে প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে বন্ড বিক্রি করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। আর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিক্রি করা হবে ১০০ কোটি টাকার বন্ড।
আশুগঞ্জ পাওয়ারের স্টেশন কোম্পানির বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। একটি ইউনিট নিয়ে এই বন্ডের মার্কেট লট।
বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি টাকা তহবিল সংগ্রহ করে ভূমি উন্নয়ন ও সিভিল ওয়ার্ক, প্রাথমিক জ্বালানি, যানবাহন ক্রয়, প্রকৌশলী ও পরামর্শক সেবা, চলতি মূলধন এবং প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে।’
