খুব শিগগির সব ধরনের ভিসা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা। এ লক্ষ্যে সম্প্রতি পেমেন্ট টেকনোলজি প্রতিষ্ঠান ভিসার সঙ্গে বিকাশের একটি চুক্তি হয়েছে।
চুক্তির আওতায় গ্রাহক বাংলাদেশে ইস্যু করা ভিসার ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ সেবার মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা পাবেন। ভিসা ও বিকাশের মধ্যে সংযোগ তৈরিতে প্রযুক্তি সহায়তা দেবে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)।
ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র, ইবিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বিকাশ কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেন। ভিসার সাউথ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট লিডার সৌম্য বসু, ইবিএলের হেড অব রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
