ব্যাট হাতে বিরাট কোহলির দাদাগিরি কে না দেখেছে। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান এবার থানায় গিয়ে দেখালেন দাদাগিরি।
পুলিশের সাজে সাজলেন কোহলি! সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় টিম ইন্ডিয়ার অধিনায়ক ভারতীয় পুলিশের পোশাক পরে আছেন। তবে বাস্তবে জীবনে পুলিশে যোগ দেননি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। সেই বিজ্ঞাপনের স্বার্থেই পুলিশের ইউনিফর্ম পরে থানার দারোগার ভূমিকায় পালন করছেন কোহলি।
কোহলি দুজন কনস্টেবলের সঙ্গে টিভি নিয়ে আলোচনা করেন। সেই দুই কনস্টেবলকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বলছেন, এখানে ৫৫ ইঞ্চি টিভি লাগানো হবে। ৫৫ ইঞ্চির কথা শুনে দুজন কনস্টেবল অবাক হয়ে যান। এর পর বিরাট বলেন, কম নাকি! তাহলে এখানে ৭৫ ইঞ্চির টিভি লাগিয়ে দিচ্ছি। আসলে ফ্লিপ কার্টের টিভি বিজ্ঞাপন এটি, যেখানেও কোহলি মুলসিয়ানা দেখিয়েছেন।
