গরম ভাতের সঙ্গে বেগুন ভর্তা শুনতেই মনে তৃপ্তি চলে আসে। বেগুন ভর্তা তো নিশ্চয়ই খান কিন্তু ডিম আর বেগুন ভর্তা খেয়েছেন? রইল রেসিপি-
উপকরণ: বেগুন ২টি (মাঝারি মাপের), পেঁয়াজ বাটা ২টি, রসুনবাটা ৫ কোয়া, হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, তেজপাতা ২টি, গোলমরিচ গুঁড়ো ১/২ চা-চামচ, ডিম ২টি, আদাবাটা ১ চামচ, লবণ আন্দাজ মতো, টমেটো কুচি ২টি বড়, সরষের তেল ৩ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ চামচ।
প্রণালি: বেগুন পুড়িয়ে নিন। ঠান্ডা হলে পোড়া চামড়াগুলো পরিষ্কার করে চটকে ফেলুন। এবার কড়াইতে তেল গরম করুন। তেজপাতা, পেঁয়াজ, আদা, রসুনবাটা, হলুদ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন।
লবণ দিন, মসলা ভাজা হলে বেগুনমাখা ও টমেটো দিন। ২টি ডিম ফেটিয়ে দিন। কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন।
