যেভাবে বুঝবেন কেউ আপনাকে হিংসা করছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:১১ পিএম

কাজে সফল হলে আশপাশে যেমন অনেক মানুষ থাকে প্রশংসা করার জন্য, তেমন কিছু মানুষ থাকে যারা আপনাকে বেশ হিসা করেন। তারা হয়তো মুখে আপনাকে কিছু বলছে না কিন্তু অন্যের কাছে ঠিকই আপনাকে নিয়ে নিন্দা করে বেড়াচ্ছে। কীভাবে চিনবেন এমন মানুষ? চলুন জেনে নিই এমন ধরনের মানুষের কিছু লক্ষণÑ

আপনাকে অপছন্দ করা : কেউ যদি কোনো কারণ ছাড়াই আপনাকে অপছন্দ করে, বুঝবেন আপনাকে তিনি হিংসা করছেন। বিষয়টি মেনে নেওয়া কঠিন বলে তার সঙ্গে সম্পর্ক ভালো করতে, তার কাছে পছন্দনীয় হতে আপনি অনেক কিছু করতে পারেন। জেনে রাখুন, এটি করে তেমন একটা লাভ হবে না। বরং এটি সময়ের ওপরই ছেড়ে দিন এবং যেভাবে যাচ্ছে যেতে দিন।

গুজব রটানো : যে ব্যক্তি আপনাকে হিংসা করছেন, তিনি সব সময় আপনার পেছনে কথা বলতে থাকেন। নানা সময় আপনাকে নিয়ে গুজব ছড়ান। মজা করে তারা কিন্তু এমনটি করেন না! এর পেছনের উদ্দেশ্য হচ্ছে আপনাকে সহজেই কষ্ট দেওয়া এবং আঘাত করা।

লেখক জেমস ক্লিয়ারের মতে, ‘অন্যের কাছ থেকে এ ধরনের ব্যবহার পাওয়া হচ্ছে দেয়ালের মতো। আপনাকে এটার দিকে লক্ষ রাখতে হবে এবং ঠিক সময়ে সরে যেতে হবে। নইলে আপনি নেতিবাচক আবেগ, রাগ আর আত্মবিশ্বাসের অভাব এই বিষয়গুলোর মধ্যে আটকে যাবেন। আপনার মানসিক শক্তিকে সব সময় লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে দেওয়া উচিত। নিন্দা এবং হিংসা কখনোই যেন আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে।’

এই পরিস্থিতি থেকে আপনি বের হতে চাইলে সেই ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলুন, জানতে চান তার এমন ব্যবহার করার কারণ এবং তাকে এই বিষয়ে সাবধান করে দিন যেন এই পরিস্থিতির আর কখনো সৃষ্টি না হয়।

আপনার হেরে যাওয়াতে তাদের আনন্দ : আপনার কোনো ভুলে তারা বেশ আনন্দ পায়। মুখে না বললেও নানাভাবে সেটির প্রকাশ করে তারা। এটি নিয়ে কখনোই বিব্রত হবেন না। ভুল স্বীকার করুন। সেটিকে শোধরানোর জন্য স্বাভাবিক নিয়মেই কাজ করে যান।

প্রতিযোগিতামূলক আচরণ : আপনার সঙ্গে যেকোনো কাজে তারা বেশ প্রতিযোগিতা করে জিততে চায়। চেষ্টা থাকে আপনার চেয়ে অন্যের কাছে নিজেকে বেশি জাহির করার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত