র‌্যাব হেফাজতে মোহামেডানের পরিচালক লোকমান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫১ এএম

মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য ও ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেছে র‌্যাব। গতকাল বুধবার রাত ১২টার দিকে রাজধানীর তেজগাঁও মণিপুরীপাড়ায় তার বাসায় র‌্যাব-২ এর একটি দল অভিযান চালায়। পরে তাকে নেওয়া হয় র‌্যাব-২ কার্যালয়ে।
লোকমান হোসেনের গাড়িচালক জাকির হোসেন দেশ রূপান্তরকে এসব তথ্য জানান। র‌্যাব-২ এর অধিনায়ক
লে. কর্নেল আশিক বিল্লাহ খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
লোকমান হোসেন ভূঁইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) একজন পরিচালক। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য।
জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘রাত ১১টার দিকে র‌্যাবের একটি দল বাসায় আসে। ১২টার দিকে স্যারকে (লোকমান হোসেন) বাসা থেকে নিয়ে গেছে।’
সম্প্রতি মোহামেডান ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় র‌্যাব। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে বুধবার মধ্যরাতে তেজগাঁওয়ের ফুওয়াং ক্লাবে অভিযান চালায় র‌্যাব। রাত দেড়টা পর্যন্ত ক্লাবটি ঘিরে অভিযান চলছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত