‘৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, ‘৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।’ 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব বলেন।

ড. মসিউর রহমান বলেন, ‘কোনো সরকার যদি গর্দভ চালায়, তাহলেই কেবল এ ধরনের নোট বাতিল করার আগে বাতিলের ঘোষণা দেয়।’ 

তিনি বলেন, ‘আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে, তা নিয়ে। তবে শুদ্ধি অভিযান ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ কোনও আলোচনা হয়নি।’

এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত