বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির কুশপুত্তলিকা দাহ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২১ পিএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ৯ম দি‌নের ম‌তো আন্দোলন চা‌লি‌য়ে যা‌চ্ছে। শুক্রবার বেলা সা‌ড়ে ১১টায় ভি‌সির কুশপুত্ত‌লিকা দাহ ক‌রে আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত ১৯ সে‌প্টেম্বর থে‌কে বিশ্ববিদ্যালয়ের ভি‌সি প্র‌ফেসর ড. না‌সিরউদ্দিনের নানা অনিয়ম ও দুর্নী‌তির অভিযোগ এনে তার অপসার‌ণের এক দফা দাবি‌তে নানা কর্মসূচি‌ চা‌লি‌য়ে যা‌চ্ছেন শিক্ষার্থীরা।                            

আন্দোলনরত শিক্ষার্থীরা জা‌নি‌য়ে‌ছেন, শুক্রবার বি‌কেল ৫টায় ভি‌সি‌কে লাল কার্ড প্রদর্শন এবং রাত ৮টায় মশাল মি‌ছি‌ল অন‌ুষ্ঠিত হ‌বে।                 

তারা আরও জানান, একমাত্র ভি‌সির অপসারণ হ‌লেই তারা আন্দোলন থে‌কে স‌রে যা‌বেন। তা নাহ‌লে তা‌দের একটানা আন্দোলন অব্যাহত থাক‌বে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত