সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে জায়গা পাকা করেছে ভারত।
নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেমিতে মালদ্বীপের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে ভারত।
আগামী রবিবার বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
চলতি আসরেই গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল দুই দল। ২০১৫ সালে নেপালের কাছে হেরে শিরোপা স্বপ্ন গুঁড়িয়েছিল ভারতের। ২০১৭ সালের ফাইনালে নেপালের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
এদিন বাংলাদেশের হয়ে গোল করেন তানভীর হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মেরাজ হোসাইন এবং দীপক রায়।
