সরিষাবাড়ীর ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নূর ইসলাম (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নূর দক্ষিণ ভাটারা গ্রামের জৈন উদ্দিনের ছেলে।
সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, সকালে স্কুলের মাঠে নূর ইসলামের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
