সম্পর্ক মজবুত করতে কথা শুনুন মন দিয়ে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪ এএম

একজন অন্যজনকে গুরুত্ব দিলে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়। সম্পর্কের মধ্যে কখনো এমন কিছু কাম্য নয়, যাতে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। নানা কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। এর মধ্যে একটি হলো একে অপরের কথা মন দিয়ে না শোনা এবং গুরুত্ব না দেওয়া। দুই পক্ষের কথাই দুজনকে মন দিয়ে শুনতে হবে। কীভাবে অপরজনের কথা মন দিয়ে শুনবেন জেনে নিন তার কিছু উপায়

সঙ্গী যখন কথা বলছে, তখন তার দিকে ঘুরে তাকান। তার চোখের দিকে তাকিয়ে অভিব্যক্তি বোঝার চেষ্টা করুন।

অপরজন যখন কথা বলছে, তখন মোবাইল বা টেলিভিশন থেকে দূরে থাকুন। এমন অনুভূতি প্রকাশ করুন যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন।

খেয়াল করুন, কথা বলার অঙ্গভঙ্গির দিকে।

কথা শেষ না হলে নিজস্ব মত জানাবেন না। কোনো কিছু জানার থাকলে কথা শেষ হওয়ার পর প্রশ্ন করে জেনে নিন।

সঙ্গীর কথা বলা শেষ হলে আবার সেই কথাটুকু বলে কোনো অস্পষ্টতা থাকলে তা শুধরে নিন।

অপরজনের অনুভূতির ওপর বিশেষভাবে লক্ষ রাখুন।

সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত