ভোট জালিয়াতি নিয়ে ফিফার জবাব

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:২১ এএম

ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারের ভোট জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক ফুটবল অঙ্গন সরগরম। অভিযোগ তুলেছেন আফ্রিকার চার দেশের কোচ ও অধিনায়ক এবং মিসর ফুটবল ফেডারেশন। অবশ্য একদিন পরই তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মিলানে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় লিওনেল মেসিকে ‘দ্য বেস্ট’ নির্বাচনের প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল না। অন্তত ফিফার পক্ষ থেকে।

এর জবাবে ফিফার একজন মুখপাত্র জানান, ‘আমরা সব কাগজপত্র পরীক্ষা করেছি। নিকারাগুয়া ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়া সব কাগজ আনুষ্ঠানিক সই করা ছিল এবং দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল স্ট্যাম্পও ছিল সেসব কাগজে।’ তবে অভিযোগের পর আবারও যাচাইয়ে বসেছিল ফিফা। সেখানেও নিকারাগুয়ার পাঠানো কাগজ এবং নিজেদের পাবলিকেশনে মিল পাওয়া গেছে। তাই নিকারাগুয়া ফুটবল অ্যাসোসিয়েশনকেই পুনরায় ব্যাপারটি দেখার জন্য বলেছে ফিফা। এছাড়া মিসরের অভিযোগের ব্যাখ্যায় ফিফা জানায়, ফেডারেশনটির দেওয়া ভোটশিট যথাযথভাবে পূরণ করা ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত