কৃষকদের বিনামূল্যে সার, বীজ কীটনাশক সরবরাহ, সুদ বিহীন কৃষিঋণ প্রদান, বিগত বছরে সঠিকভাবে কাজ করেছে পিআইসিদের সর্বশেষ কিস্তি পরিশোধ ও চলমান কৃষি সহায়তা কার্ড বাতিল করে প্রকৃত বোরো চাষিদের পৃথক তালিকা প্রণয়নসহ চার দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।
শনিবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী শুভ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদস্য অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, ইয়াকুব বখত বহলুল, ডা. মোর্শেদ আলম, সাবেক মহিলা কাউন্সিলর কলি তালুকদার আরতি, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সদর উপজেলা সদস্য সচিব শহীদ নূর আহমেদ, দুর্জয় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদ সদস্য বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, সহসভাপতি সুখেন্দু সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমদ, অর্থ সম্পাদক প্রদীপ পাল, সুনামগঞ্জ পৌর সভার মহিলা কাউন্সিলর শেলি চৌহান, সদর উপজেলা আহ্বায়ক, চন্দন রায়,স্বপন কুমার দাস, আফরোজ প্রমুখ।
