শেখ হাসিনার জন্মদিন পালিত

দুর্নীতির বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান চলবে : কাদের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৩ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক কারবারি ও ক্যাসিনোর বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। এ শুদ্ধি অভিযান চলবে। এ লড়াইয়ে আমাদের জিততে হবে।

গতকাল শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, গুটি কয়েকের জন্য পার্টির দুর্নাম হতে পারে না। অপকর্ম করে কেউ পার পাবে না। কোনো অপকর্মকারীকে প্রশ্রয় দেওয়া হবে না। তাদের জন্য শেখ হাসিনার অর্জন মøান হতে পারে না। দুর্নীতির বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান চলবে। অভিযান শুধু রাজধানী ঢাকা

           

বলেন, গুটি কয়েক লোকের দায়ভার

আওয়ামী লীগ নেবে না। যারা বিএনপি ও ফ্রিডম পার্টির লোকদের বৃহৎ এ দলে এনেছেন। অনুপ্রবেশে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জন্মদিনে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কাদের বলেন, একজন রাজনীতিবিদ পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন। আর শেখ হাসিনার পরবর্তী ভাবনা নতুন প্রজন্মকে নিয়ে। ৪৪ বছরের বিচক্ষণ রাজনীতিক, কূটনীতিক, দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। যার উন্নয়ন ও ক্ষমতার ছোঁয়া ছুঁয়ে গেছে জনপদ। মানুষের প্রতি অক্ষয় ভালোবাসা শেখ হাসিনার। বিশ্বের তিনজন সৎ রাজনীতিকের মধ্যে তিনি একজন। বিশ্বের ১০ জন সেরা রাষ্ট্রনায়কের মধ্যে তিনি একজন।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা শক্ত হাতে জঙ্গি ও মাদক দমন করেছেন। এখন আবার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এই শুদ্ধি অভিযানে ক্যাসিনোর মালিকরা ধরা পড়ছে। কিন্তু এ ক্যাসিনো ব্যবসা প্রথম চালু করেছিলেন জিয়াউর রহমান। তার আমলে পানের দোকানদারও মদ বিক্রি করত। জুয়া খেলাও শুরু করেছিলেন জিয়া। তিনি বলেন, বঙ্গবন্ধু যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই পথ ধরেই শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হতো না। দেশে এখন আর দুর্ভিক্ষ নেই। উত্তরবঙ্গে এখন আর মঙ্গা নেই। সবই শেখ হাসিনার অর্জন। শেখ হাসিনা ক্ষমতায় আসেন ভোগের জন্য নয়, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা ক্যাসিনোর বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন, এই অভিযানের শেষ লক্ষ্যে তিনি পৌঁছাবেন। তিনি শুধু বাংলাদেশের নেতাই নন। তিনি আন্তর্জাতিক নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ অন্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত