নাটোরে পৌর আওয়ামী লীগের সম্মেলনে সৈয়দ মোস্তাক আলী মুকুল সভাপতি ও হাবিবুর রহমান চুন্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নাটোর পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। গত শনিবার নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মিলনায়তনে এ সম্মেলন হয়।
সম্মেলনের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অপূর্ব চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম, অধ্যক্ষ শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ স¤পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর স¤পাদক দিলীপ দাসসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সর্বশেষ ২০১৩ সালে নাটোর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
