তিন ইন্স্যুরেন্সের উদ্যোক্তাদের শেয়ার কেনার ঘোষণা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪ পিএম

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ইন্স্যুরেন্স কোম্পানির পাঁচ উদ্যোক্তা প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানিগুলো হচ্ছেÑ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স। উদ্যোক্তারা গতকাল এ তিন কোম্পানির শেয়ার ব্লক মার্কেট থেকে কেনার ঘোষণা দিয়েছেন।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক মতিউর রহমান। তিনি ট্রান্স এশিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরও পরিচালক।

ট্রান্স এশিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ হাজার শেয়ার ব্লক মার্কেট থেকে কেনার ঘোষণা দিয়েছে। একই প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩ লাখ ২৯ হাজার শেয়ার ব্লক মার্কেট থেকে কেনার ঘোষণা দিয়েছে। মতিউর রহমান ইস্টার্ন ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক। এছাড়া উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ লাখ ২৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ট্রান্স এশিয়া।

এদিকে রিলায়েন্স ইন্স্যুরেন্সের চার উদ্যোক্তা প্রতিষ্ঠান কোম্পানিটির ১৮ লাখ ৩৯ হাজার শেয়ার ব্লক মার্কেট থেকে কেনার ঘোষণা দিয়েছে। এর মধ্যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড ও র‌্যাংগস লিমিটেড ৬ লাখ ১৩ হাজার ৫০টি করে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে।

এছাড়া ট্রিনকো লিমিটেড ও ট্রান্সফিন ট্রেডিং লিমিটেড রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩ লাখ ৬ হাজার ৫২৫টি করে শেয়ারে কেনার ঘোষণা দিয়েছে। এসব প্রতিষ্ঠানই রিলায়েন্স ইন্স্যুরেন্সের করপোরেট উদ্যোক্তা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত