টাইগার ক্লাব গলফ টাইগার গলফ ক্লাব (টিজিসি) এর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৩ এএম

তৃতীয় আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট চীনের কুনমিংয়ের স্প্রিং সিটিতে অনুষ্ঠিত হয় চলতি মাসের ১৯ থেকে ২২ তারিখ। ‘সুইং ফর চেঞ্জ’ এই মূলমন্ত্র নিয়ে দুদেশের মধ্যে গলফ ও বন্ধুত্ব উদযাপন করতে ব্যবসায়ী ও প্রবাসী গলফারদের নেতৃবৃন্দসহ টাইগার গলফ ক্লাবের প্রায় ৩০ জন এবং স্থানীয় চীনা খেলোয়াড়রা এই আয়োজনে অংশগ্রহণ করেন। ডাবল পিওরিয়া স্কোরিং পদ্ধতি অনুসরণ করে চীনের মি. ঝুয়াং লিফেং লিওকে বিজয়ী এবং বাংলাদেশ থেকে মি. সৈয়দ মোয়াজ্জেম হোসেন রানার্সআপ হন। মহিলাদের মধ্যে মিস লুনা সরকার সেরা স্কোর নিয়ে টুর্নামেন্টটি জয়ের খেতাব পান। টাইগার গলফ ক্লাবের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের এবং গলফ ক্যাপ্টেন জনাব কেদার লেলে ক্লাবের অন্য নির্বাহী সদস্যদের সঙ্গে টিজিসির তৃতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেন। বিজ্ঞপ্তি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত