ভারতের বিপক্ষে ‘এ’ দলের নেতৃত্বে শায়লা

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৬:০৪ পিএম

বাংলাদেশ নারী ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ বুধবার ঢাকায় আসছে ভারতের নারী ‘এ’ দল। এই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুই সিরিজের বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্বে দেবেন শায়লা শারমিন।

টপ অর্ডার ব্যাটার শায়লা জাতীয় দলের হয়ে ৯টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। জাতীয় দলের নিয়মিতদের নিয়েই গড়া হয়েছে ‘এ’ দলের স্কোয়াড। তবে সিনিয়র ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম নেই এই দলে। এ ছাড়া রুমানা আহমেদ ও নিগার সুলতানা জত্যিকে রাখা হয়েছে শুধু প্রথম ওয়ানডে ম্যাচের জন্য। এরপর বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি দেবেন এই দুজন। তাদের জায়গা বাকি ম্যাচগুলোতে থাকবে মুমতা হিনা হাসনাত ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

৪, ৬ ও ৮ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ান ডে ম্যাচ। এরপর ১১, ১২ ও ১৪ অক্টোবর কক্সবাজারে হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।

ওয়ানডেতে সিরিজের জন্য বাংলাদেশ নারী ‘এ’ দল :

শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত টুম্পা (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, রিতু মণি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ (প্রথম ম্যাচ), নিগার সুলতানা (প্রথম ম্যাচ), ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পূজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত (শেষ দুই ম্যাচ), ফারিহা ইসলাম তৃষ্ণা (শেষ দুই ম্যাচ)।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নারী ‘এ’ দল :

শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মণি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পূজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত