অনেক দিন ধরেই ফোল্ডেবেল ডিসপ্লের স্মার্টফোন তৈরি করছে মটোরোলা। | Motorola Razr নামে আসতে পারে কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। পুরনো Motorola Razr-এর মতোই ভার্টিক্যাল ফ্লিপ ডিজাইনে লঞ্চ হবে এই ফোনটি।
সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে, চলতি বছর শেষে যাত্রা শুরু করবে ফোল্ডেবেল ডিসপ্লের Razr । এ ছাড়া গMotorola One Macro নামে একটি নতুন ফোন সামনে এসেছে। জানা গেছে, এই ফোনের সম্ভাব্য দাম, ফিচার আর স্পেসিফিকেশন।
‘সি-নেট’-এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, চলতি বছরের শেষে লঞ্চ হবে নতুন Motorola Razr ।
প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে নতুন Razr লঞ্চ হলেও আগামী বছর এই ফোল্ডেবেল ফোন বিক্রি শুরু করবে Motorola । এই মুহ‚র্তে অন্য দুই ফোল্ডেবেল স্মার্টফোন Huawei Mate X আর Samsung Galaxy Fold লঞ্চ হওয়ার পর বাজারে কেমন সাড়া ফেলে দেখে নিয়ে ফোল্ডেবেল স্মার্টফোন দুনিয়ায় নামতে চাইছে মটোরোলা।
২০১৯ সালের ডিসেম্বর মাসে অথবা ২০২০ সালের জানুয়ারি মাসে ১ হাজার ৫০০ ইউরো (প্রায় ১ লাখ ৩৮ হাজার ৫০০) দামে লঞ্চ হতে পারে মটোরোলার নতুন ফোল্ডেবেল স্মার্টফোনটি।
অন্যদিকে, সম্প্রতি Motorola One Macro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনের ট্রিপল ক্যামেরা থাকবে। এর মধ্যে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সৌদি আরবে এই ফোনের দাম ৮৯৯ সৌদি রিয়াল (প্রায় ২০ হাজার ৩১৭ টাকা) তবে কবে Motorola One Macro লঞ্চ হবে জানা যায়নি।
