দুদিনের সফরে খুলনায় রাষ্ট্রপতি

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০২:২৯ এএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দুদিনের সফরে গতকাল মঙ্গলবার বিকেলে খুলনায় পৌঁছেছেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আজ বুধবার দুপুরে বিএনএস বেস তিতুমীরে অ্যাওয়ার্ডিং অব ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই সফরে নৌবাহিনীর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

গতকাল বিকেলে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে রওনা দেওয়ার প্রায় ৪০ মিনিট পর সন্ধ্যা ৫টা ১০ মিনিটে বিএনএস বেস তিতুমীর হেলিপ্যাডে পৌঁছায়। এ সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান চিফ অব নেভি স্টাফ অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বাংলাদেশ নেভাল ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিএনএফডবিøউ) সভাপতি ড. আফরোজা আওরঙ্গজেব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খুলনা সফরের সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত