জি কে শামীমের ৭ দেহরক্ষী রিমান্ডে

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০২:৩২ এএম

গুলশান থানায় মানি লন্ডারিং মামলায় আলোচিত যুবলীগ নেতা জি কে শামীমের সাত দেহরক্ষীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাত দেহরক্ষী হলেন দেলোয়ার  হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। গতকাল মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়ার সহকারী পুলিশ সুপার আবু সাঈদ। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৬ সেপ্টেম্বর সাত দেহরক্ষীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সে সময় গুলশান থানায় মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত