বৃষ্টির কারণে বুধবার মাঠে গড়ায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। তবে পরিত্যক্ত হয়নি। রিজার্ভ ডেতে মাঠে গড়াবে এই লড়াই।
সাটক্লিফ ওভালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। প্রস্তুতি ম্যাচে বিশাল জয়ে নিউজিল্যান্ড সফর শুরুর পর সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের দাপুটে জয় যুবারা।
প্রথম ম্যাচে দুই পেসার শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং তোপে মাত্র ১৭৬ রানে গুঁটিয়ে গিয়েছিল স্বাগতিকরা। জবাবে অধিনায়ক আকবরের অর্ধশতকে ৬৮ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় তুলে নেয় সফরকারীরা। ব্যাট হাতে অবদান রেখেছিলেন তানজীদ হাসান তামিম, তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। সাফল্য পেয়েছিলেন বোলাররাও। আর ব্যাট হাতে দারুণ ছিলেন অধিনায়ক আকবর আলী।
দ্বিতীয় ওয়ানডেতেও দুর্দান্ত জয় তুলে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে টাইগার যুবাদের। অন্যদিকে কিউইদের লক্ষ্য সিরিজে সমতা আনার।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আসাদউল্লাহ হিল গালিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামীম হোসেন, অনিক সরকার ও হাসান মুরাদ।
