কিশোরগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আব্দুল্লাহ আল মাসউদ (৩৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এলাকার একটি ফার্নিচারের দোকানে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ব্লক রেইড দিয়ে তাকে আটক করেন।
আটক হওয়া আব্দুল্লাহ আল মাসউদ কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার একেএম শামসুল ইসলাম রাজ্জাকের ছেলে। রেলস্টেশন এলাকায় রাজ্জাক ফার্নিচার নামে তার একটি দোকান রয়েছে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএনএম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রেলস্টেশন এলাকায় রাজ্জাক ফার্নিচারে তারা ব্লকরেইড পরিচালনা করেন।
এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ আব্দুল্লাহ আল মাসউদকে আটক করা হয়।
