এনভয় টেক্সটাইলের পর্ষদ সভা আগামী ১২ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হবে। এই সভায় লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ। ২০১৮ সালে কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আর শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ১ পয়সা।
