এয়ারকন্ডিশনার বা এসিতে ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ দিয়েছে ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন। দ্রæত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে অনলাইনে কাস্টমার ডেটাবেজ তৈরি করছে কোম্পানিটি। এজন্য আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। এর আওতায় ক্রেতাদের ডিজিটাল রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে এসিতে বিদ্যুৎ বিল ফ্রিসহ নানা সুবিধা দেওয়া হচ্ছে।
ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং এসির সিইও মোহাম্মদ তানভির রহমান জানান, যেকোনো ব্র্যান্ডের পুরনো এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। এছাড়া মাত্র ৪৯০০ টাকা ডাউন পেমেন্টে ৩৬ মাসের সহজ কিস্তির সুবিধা, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই, ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টুইন-ফোল্ড ইনভার্টার এসির কম্প্রেশারে ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন।
ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জানান, ওয়ালটনই প্রথমবারের মতো আইওটি বেইজড স্মার্ট এসি নিয়ে এসেছে। যা ভয়েস কমান্ড ও স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘অ্যামাজন ইকো’র মাধ্যমে স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যায়। বর্তমানে বাজারে রয়েছে ভেনচুরি, রিভারাইন, রিভারাইন প্রো এবং ক্রিস্টালাইন সিরিজের এক, দেড় এবং দুই টনের স্পিøট এসি। ওয়ালটনের এক টনের স্পিøট এসির দাম ৩৬ হাজার ৯০০ টাকা। দেড় টনের দাম ৪৫ হাজার ৯০০ টাকা থেকে ৬৮ হাজার টাকার মধ্যে। আর দুই টনের এসির দাম পড়বে ৫৬ হাজার ৯০০ থেকে ৭৬ হাজার ৪০০ টাকা। বিজ্ঞপ্তি
