সাবেক বক্সার থেকে বনে গেলেন সিরিয়াল কিলার। কমপক্ষে ৫০ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ সিরিয়াল কিলারের খেতাব পেলেন স্যামুয়েল লিটল নামে ৭৯ বছরের এক ব্যক্তি। গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে ৯৩টি হত্যাকা-ের কথা স্বীকার করেছেন তিনি। এর মধ্যে এফবিআইয়ের হাতে ৫০টির তথ্য রয়েছে। তবে তার স্বীকারোক্তিকে ‘বিশ্বাসযোগ্য’ হিসেবেই ধরে নিয়েছে গোয়েন্দা সংস্থাটি।
এফবিআইকে স্যামুয়েল জানিয়েছেন, ১৯৭০ সাল থেকে ২০০৫-এর মধ্যে এসব হত্যাকান্ড ঘটিয়েছেন তিনি। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা।
স্যামুয়েলের কথামতো একটি ওয়েবসাইট বানিয়েছে এফবিআই। যাদের হত্যা করেছেন বলে তিনি দাবি করেছেন, এমনসব হত্যাকান্ডের একটি তালিকা রয়েছে সেখানে। স্কেচে আঁকা ছবির পাশাপাশি পরিচয়বিহীন তালিকাও রয়েছে ওয়েবসাইটে।
