২০ টাকায় স্ক্রিন প্রটেক্টর, ৫০ টাকায় হ্যান্ডসেট ব্যাক কভারসহ গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা নির্ধারিত সেন্টারগুলো থেকে বিশেষ ছাড়ে ব্র্যান্ডেড হ্যান্ডসেট ও যন্ত্রাংশ কিনতে পারবেন। জিপি গ্রাহকরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত যেকোনো হ্যান্ডসেট কিনলে ফ্রি ব্যাক কভার এবং স্ক্রিন প্রটেক্টরসহ তাবাক ক্যাফের সব মেন্যুর ওপর ১৫ শতাংশ ছাড় পাবেন। কেউ ৩০ হাজার টাকার বেশি মূল্যের হ্যান্ডসেট কিনলে সব ধরনের ফোন যন্ত্রাংশের ওপর বাড়তি ৩০ শতাংশ ছাড় পাবেন এবং তাবাক ক্যাফে থেকে ফ্রি ক্যাপুচিনো কফি উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোনের হেড অব অপারেশন মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, নতুন এই সেবার মাধ্যমে আমাদের গ্রাহকরা গ্রামীণফোনের সেন্টারগুলো থেকে সর্বাধুনিক ডিভাইস এবং যন্ত্রাংশ পাবেন। আমরা আশা করছি, এই নয়া উদ্যোগে গ্রাহকরা আরও উজ্জীবিত হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জিপির হেড অব রিটেইল শারমিন রহমান, ঢাকার সার্কেল বিজনেস হেড মোহাম্মদ মোল্লা নাফিজ ইমতিয়াজ, ঢাকার হেড অব রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান, জেনেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স মজুমদার, ভাইস প্রেসিডেন্ট দীপ্ত ঘোষাল এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
