পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্দেশ্যে আগামী ২০ অক্টোবর জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং ও ওমেরা পেট্রোলিয়ামের রোড শো অনুষ্ঠিত হবে।
জেএমআই হসপিটাল : জেএমআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের রোড শো এদিন সন্ধ্যায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে বিনিয়োগকারীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
ওমেরা পেট্রোলিয়াম : এমজেএল বাংলাদেশের সাবসিডিয়ারি কোম্পানি ওমেরা পেট্রোলিয়ামের (ওপিএল) রোড শো এদিন সন্ধ্যায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
