শনিতে নতুন ২০ চাঁদ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৪:১৬ এএম

সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির নতুন ২০টি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। বলয়াকার এই গ্রহটির আবিষ্কৃত উপগ্রহের সংখ্যা দাঁড়াল মোট ৮২টিতে।

গতকাল মঙ্গলবার সিএনএন-এর খবরে বলা হয়েছে, সোমবার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্লানেট সেন্টার নতুন এসব উপগ্রহ বা চাঁদ আবিষ্কারের খবর দিয়েছে। 

এই আবিষ্কারের মধ্য দিয়ে সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ থাকা গ্রহ বৃহস্পতিকে পেছনে ফেলল শনি। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৭৯টি। নতুন ২০টি উপগ্রহের মাধ্যমে শনি গ্রহ বৃহস্পতিকে পেছনে ফেললেও সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটি বৃহস্পতিকে কেন্দ্র করেই ঘুরছে। বৃহস্পতিবার জানিমেদে উপগ্রহটি পৃথিবীর আকারের প্রায় অর্ধেক। তবে এর তুলনায় শনির নতুন আবিষ্কৃত উপগ্রহগুলো বেশ ছোট। প্রতিটির ব্যাস সবমিলে পাঁচ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের কার্নেজি ইনস্টিটিউট ফর সায়েন্সের বিজ্ঞানী ও নতুন এসব গ্রহ আবিষ্কারক দলের প্রধান স্কট শেফার্ড বলেন, নতুন আবিষ্কৃত ২০টি উপগ্রহের মধ্যে শনি গ্রহকে পেছনে রেখে ঘুরছে। হাওয়াইতে অবস্থিত সুবারু টেলিস্কোপ ব্যবহার করে নতুন এসব উপগ্রহ আবিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, শনির চারদিকে আরও একশটি ছোট ছোট উপগ্রহ থাকতে পারে। বিশ্বের অন্যতম বড় টেলিস্কোপ ব্যবহার করে সেগুলো আবিষ্কার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তার আশা এসব উপগ্রহ আবিষ্কারের মাধ্যমে সৌরজগৎ কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে তা জানতে ও বুঝতে সহায়তা করবে বিজ্ঞানীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত