মার্কিন যৌথ অভিযানে আল কায়েদার ভারতীয় প্রধান নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৪:১৬ পিএম

আফগানিস্তানে এক অভিযানে প্রভাবশালী আল কায়েদা নেতা আসিম উমর নিহত হয়েছে।

গত মাসে আফগান-মার্কিন অভিযানে তিনি নিহত হয়েছেন বলে আফগান গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, আসিম উমর ভারত উপমহাদেশের আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) এর প্রধান।

২৩ সেপ্টেম্বর হেলমান্দ প্রদেশে এক তালেবান আস্তানায় অভিযানে তিনি নিহত হন।

আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) জানায়, ওই অভিযানে অন্তত ৪০ জন বেসামরিক লোক নিহত হয়।

তবে যুক্তরাষ্ট্র ও আল কায়েদা আসিম উমরের নিহতের বিষয়টি নিয়ে কিছুই জানায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত