এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ৮৪ লাখ টাকা জমা দিয়েছে রবি আজিয়াটা, কোটস ও লাফার্জ হোলসিম।
গতকাল সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে কোম্পানি তিনটির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে লভ্যাংশের এই চেক হস্তান্তর করেন। শ্রম আইন অনুযায়ী কোম্পানির লাভের ৫ ভাগের ১ দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে।
