প্রতিযোগিতা সক্ষমতায় ২ ধাপ পেছাল বাংলাদেশ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০১:৩৮ এএম

ব্যবসার খরচ কমিয়ে ও নগদ সহায়তা দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকারের উদ্যোগের সময় বড় খারাপ খবর দিল জেনেভাভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বিশ্বে প্রতিযোগিতা সক্ষমতায় উন্নতি তো হয়ই-নি, উল্টো দুই ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। এবার ১৪১টি দেশের মধ্যে ১০৫ নম্বরে জায়গা পাওয়া বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফ্রিকার দেশ রুয়ান্ডা, কেনিয়া ও হন্ডুরাস। গতকাল বিশ্বজুড়ে একযোগে প্রকাশ করা প্রতিবেদনটির বাংলাদেশ অংশ ঢাকায় প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আগের বছরের তুলনায় দুই ধাপ নিচে নামার কারণ হিসেবে আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ-দুর্নীতি, সুশাসনের অভাব, আর্থিক খাতের অব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব, শ্রমশক্তির অদক্ষতাকে দায়ী করেছে সিপিডি।

  বিস্তারিত প্রতিবেদন বাণিজ্য পৃষ্ঠাতে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত