পুনে টেস্টে ভারত একাদশে হানুমার জায়গায় উমেশ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১১:১৭ এএম

পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত। এই টেস্টে টিম ইন্ডিয়ার একাদশে একটি পরিবর্তন রয়েছে। ব্যাটসম্যান হানুমা বিহারিকে বসিয়ে পেসার উমেশ যাদবকে নিয়ে দল সাজিয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামল তারা।

পেস আক্রমণে রয়েছেন উমেশ, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামির। আর স্পিন আক্রমণের দায়িত্বে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

তিন ম্যাচের এই টেস্ট সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে ভারত। বিশাখাপত্তম টেস্টে প্রোটিয়াদের পর্যুদস্ত করে ২০৩ রানের জয় পায় স্বাগতিক দল।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত