নির্যাতনের ঘটনা জানাতে বুয়েট শিক্ষার্থীদের নতুন পেজ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০৫:৫১ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তাদের ওপর বিভিন্ন সময়ে হওয়া শিক্ষার্থী নির্যাতনের কথা জানাতে নতুন একটি পেজ খুলেছেন।

আগের পেজটি বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে নতুন এই ঠিকানা দেওয়া হয়েছে।

নতুন পেজের ঠিকানাটি হলো: https://gitreports.com/issue/BUET-Reports/anonymous-report?fbclid=IwAR3rBQpc2qdsFDJtbXecc_h5o4tCUD0o0qZUk9Rrj_3Jvd3cmM3OmP11qB8

এই ঠিকানায় বুয়েট শিক্ষার্থীরা নাম না প্রকাশ করে অভিযোগ জানাতে পারবেন।

শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ জানাতে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের চালু করা ওয়েবপেজটি বন্ধ  বুধবার বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
সংস্থার চেয়ারম্যান মো. জহুরুল হক বৃহস্পতিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বুয়েটের সিএসই বিভাগের তৈরি করা ওয়েবপেজে গত আড়াই বছরে শিক্ষার্থীরা ১০৩টি অভিযোগ করেছেন। শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে প্রশাসনকে জানানো হলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

২০১৬ সালের শেষ দিকে বুয়েটের সিএসই বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিলে ওয়ানস্টপ অনলাইন রিপোর্টিং সিস্টেম (ইউ রিপোর্টার) নামে একটি সার্ভার গড়ে তোলেন। এতে বুয়েটের যেকোনো শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ না করে অভিযোগ জানাতে পারেন। বুধবার পর্যন্ত ১০৩টি অভিযোগ সার্ভারে জমা হয়েছে। এর মধ্যে রোববার রাতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার পর বেশ কিছু নতুন অভিযোগ জমা পড়েছে।

বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোস্তফা আকবর বলেন, বিটিআরসির পেজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে এরই মধ্যে যে পরিমাণ অভিযোগ জমা পড়েছে, এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ কাজ করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত